গোয়ালন্দে ইয়াবাসহ চার মাদক বিক্রেতা গ্রেফতার –
- Update Time : ০৯:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮
- / ৫৫ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায় পুলিশ। এসময় ৫১২টি ইয়াবাসহ সুজন সরদার নামের এক যুবককে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডলপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার মজিদ শেখেরপাড়া গ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৪০৫টি ইয়াবাসহ আফজাল সরদার (৫০) ও আবুল কালাম আজাদকে (৪৫) গ্রেফতার করা হয়। একই রাতে উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩১টি ইয়াবাসহ আলী হায়দার (৪৫) নামের অপর একজনকে গ্রেফতার করে পুলিশ। তার বাড়ি মানিকগঞ্জের ঘিওর থানা এলাকায়। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোয়েন্দ পুলিশের ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, রাজবাড়ী পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় ডিবির অভিযানে দৌলতদিয়া ঘাটের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী আফজাল ও আজাদ ৪০৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়। দুজনেরই ৬টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আফজাল ৪ টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































