গোয়ালন্দে ইংলিশ ভাষা ক্লাবের উদ্বোধন –
- Update Time : ০৯:৪৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ইংরেজী ভাষা চর্চার প্রত্যয়ে শুক্রবার বিকেলে ইংলিশ ভাষা ক্লাবের উদ্বোধন করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে গোয়ালন্দ এডুকেশন সোসাইটি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের প্রভাষক রমেশ আগরওয়ালা, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সহকারী শিক্ষক লুৎফর রহমান, বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা আক্তারসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, গোয়ালন্দে এই প্রথম উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ইংরেজী শিক্ষার জন্য ইংলিশ ভাষা ক্লাব গঠিত হলো। এ ধরনের উদ্যোগ আরও অনেক আগেই নেয়া প্রয়োজন ছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































