গোয়ালন্দে আনোয়ার ও আকরাম বাহিনী চাঁদাবাজি করছে – এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১০:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম : আজ রবিবার বিকেলে রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক দিলশাদ বেগমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। তিনি বলেন, আব্দুর রহমান নামে যে ছেলেটা দৌলতদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছে তিনি মুহুর্তের মধ্যে মাইকে হুকুম দিয়ে জেলা কৃষক লীগের সভাপতিকে তার সমর্থক দ্বারা মারাত্মক জখম করে। এ ঘটনায় যারা মার খেয়েছে তারা একটা মামলা করেছে আর যারা মার না খেয়ে মামলা করলো সেটা গোয়ালন্দ থানা পুলিশ কিভাবে নিলো এ ব্যাপারে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করেন।
আনোয়ার ও আকরাম বাহিনী গোয়ালন্দ নির্বাচনকে কেন্দ্র করে বিদ্রোহী প্রার্থী আব্দুর রহমানের পক্ষে মোটর সাইকেল নিয়ে শো-ডাউন দিয়ে মানুষকে হুমকি দিয়েছে এবং তারা চাঁদাবাজি করছে বিভিন্ন স্থানে।
গোয়ালন্দ ঘাট থানা তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলামের বিরুদ্ধে অনেক অভিযোগ। তাই সকলের অভিযোগ তাকে যেন ঐ থানা থেকে অন্য কোথাও বদলী করা হয়। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধের যদি কোন অভিযোগ থাকে সরাসরি সবার সামনে বলতে পারেন। আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে যেন গরুবাহী ট্রাকে চাঁদাবাজি না হয় সেদিকে পুলিশ প্রশাসনকে লক্ষ্য রাখতে বলেন।
মাদকের ব্যাপারে তিনি বলেন, মাত্র কয়েকটি ইউনিয়নে মাদকের ব্যাবসা চলছে। তাই একটি করে ইউনিয়ন টার্গেট করে অভিযান করলে মাদক নির্মূল করা সম্ভব হবে। রাজবাড়ী রেলগেটের ভেতর ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে উঠা দোকানগুলোকে অপসারন করতে বলেন।
কারন ঐ জায়গায় দোকান করা ঝুঁকিপূর্ণ।
আরও বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওদুদ মন্ডল, কালোখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান টিটো চৌধুরী, ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, সাংবাদিক এজাজ আহম্মেদ।
এসময় আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুল ইসলাম ( শিক্ষা ও আইসিটি), পাঁচ উপজেলা থেকে আগত উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানবৃন্দ এবং জেলার বিভিন্ন সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































