ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে অস্ত্র ও গুলিসহ চরমপন্থী গ্রেফতার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:০২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
- / ৫১ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার সকালে অস্ত্র ও গুলিসহ ইয়ার আলী (৪৭) নামের এক চরমপন্থী সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট (অন্তার মোড়) গ্রামের ফেলু প্রামানিকের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চর পাঁচুরিয়া গ্রামের ডাইবেশন মোড় হতে দেবগ্রাম ইউপিগামী পাকা সড়কের ছোট ব্রীজ এলাকা থেকে ইয়ার আলীকে একটি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফী জানান, গ্রেফতারকৃত ইয়ার আলী চরমপন্থী দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাবনা থানায় দুইটি হত্যা ও রাজবাড়ী সদর থানায় দুইটি অস্ত্র মামলা আছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































