গোয়ালন্দে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-
- Update Time : ০৬:৩১:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০১৯
- / ৫৩ Time View


শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
“খেলাধুলার চর্চা করি, মাদক মুক্ত দেশ গড়ি”- স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা শুক্রবার রাতে উপজেলা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাব ওসমান ওয়ান দলকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এ টুর্নামেন্টের আয়োজন করে।
শুক্রবার রাত ৮টায় শুরু হওয়া ফাইনালে গোয়ালন্দ ব্যাডমিন্টন ক্লাবের পক্ষে সজল ও বাঁধন এবং ওসমান ওয়ান এর পক্ষে ওসমান ও হিরু মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দি¦তাপূর্ন খেলাটি দর্শকরা উৎসবমূখর পরিবেশে উপভোগ করেন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি এবং রানারআপ দলকে ৫ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। গত ২৩ ফেব্রুয়ারী ১৬ টি দলের অংশগ্রহনে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছিল।
মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক সেলিম মুন্সির সভাপতিত্ত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এজাজ শফি,ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন প্রমূখ।
আয়োজক সেলিম মুন্সি জানান, যুব সমাজের মধ্যে একুশের চেতনা জাগ্রত করে দেশ প্রেমে উদ্বুদ্ধ করা ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































