গোয়ালন্দে অকৃতকার্য শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পূনঃরায় এসএসসি’র টেস্ট পরীক্ষা গ্রহণ –
- Update Time : ০৯:০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
- / ৫৩ Time View
আজু সিকদার, শামীম সেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে এসএসসির টেস্ট পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ ও অভিভাবকদের দাবীর মুখে রবিবার পূণরায় টেস্ট পরীক্ষা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত গোয়ালন্দ প্রপার হাই স্কুলে।
জানা যায়, গোয়ালন্দ প্রপার হাইস্কুলে এ বছর এসএসসি’র টেস্ট পরীক্ষায় মোট ১৮৭ জন নিয়মিত শিক্ষার্থী অংশ গ্রহন করে। ফলাফলে দেখা যায় এর মধ্যে মাত্র ৬৮ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ওই ৬৮ জনের আগামী এসএসসি পরীক্ষার ফরম পুরণের সুযোগ দেয়। এতে অকৃতকার্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তীব্র ক্ষোভ জানালে এক বিষয়ে অকৃতকার্যদের খাতা পুনমূল্যায়ন করে ২৬ জনকে উত্তীর্ণ করা হয়। এর পরও ৪২ জন শিক্ষার্থী অনুত্তীর্ণ থাকলে তারা নানাভাবে তদবির করেও কাজ না হওয়ায় গত শনিবার দুপুরে বিদ্যালয়ে এসে ফরম পুরনের দাবিতে বিক্ষোভ করে এবং প্রধান শিক্ষক হাবিবুর রহমানকে তার অফিসে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ এজাজ শফীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে সমন্বিতভাবে সিদ্ধান্ত নেয়া হয় এই ৪২ জনেরও পূণরায় সংক্ষিপ্ত পরিসরে পূণরায় পরীক্ষা নেয়ার হবে।
গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, ম্যানেজিং কমিটির সাথে পরামর্শ করে অকৃতকার্য শিক্ষার্থীদের রবিবার পূণরায় টেস্ট পরীক্ষা নেয়া হয়েছে।এতে ২০ নম্বর গণিত ও ২০ নম্বর ইংরেজী থেকে প্রশ্ন ছিল। পাশ নম্বর ১৫। এতে যারা কৃতকার্য হবে তাদেরকে ফরম পুরনের সুযোগ দেয়া হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































