গোয়ালন্দ মোড়ের হাবিব সুপার মার্কেটে ‘প্রাইম ক্লিনিক’ উদ্ধোধন –
- Update Time : ০৬:৫৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
- / ৪৮ Time View

নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের হাবিব সুপার মার্কেটে প্রাইম ক্লিনিকের শুভ উদ্ধোধন, সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ফিতা কেটে ক্লিনিকের উদ্ধোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা: পলাশ শিকদার।
এসময় প্রাইম ক্লিনিকের নির্বাহী পরিচালক মো. হাবিবুর রহমান, মো. কালাম ঢালী, দেওয়ান ফয়েজুর রহমান, মো. জসিম পাটোয়ারী, মো. ফারুকুল ইসলাম, মো. তৌসির, মো. হালিম সহ প্রমুখ উপস্থিত ছিলেন ।
এখন থেকে নিয়মিত প্রাইম ক্লিনিকে ডিজিটাল এক্স-রে, ইসিজি, আল্টাসনোগ্রামসহ প্যাথলজির সকল প্রকার পরীক্ষা-নিরিক্ষা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা করা হয়। ক্লিনিকটিতে প্রতিদিন ঢাকা, ফরিদপুর, রাজবাড়ীর অভিজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখবেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সানাউল্লাহ বিশ্বাস, শহীদওহাবপুর ইউপি আ:লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন খান, মো. ইব্রাহিম মল্লিক বাবু, এস.এম এ আজিজ, আসিনুর রহমান আকবার, মো. রফিকুল ইসলাম, শফি ঢালী প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































