গোয়ালন্দ থেকে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী রফিক গ্রেপ্তার –
- Update Time : ০৩:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের বিপিনারায়নপাড়ার থেকে মাদক ব্যবসায়ী রফিক মৃধা (৪৪) কে গ্রেপ্তার করেছে। সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করেছে ১০৫ বোতল ফেনসিডিল। গ্রেপ্তারকৃত রফিকের বাবার নাম কিয়ামউদ্দিন মৃধা।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী’র সহকারী পরিচালক মো: তানভীর হোসেন খান-এর নেতৃত্বে আজ রবিবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ পৌর এলাকায় ৮ নং ওয়ার্ডের বিপিনারায়নপাড়ায় থাকা মাদক ব্যবসায়ী রফিক মৃধার বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে রফিককে গ্রেপ্তার করার পাশাপাশি এক লাখ ২৬ হাজার টাকা মূল্যের ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশাপাশি মাদক দ্রব্য বিক্রির সাত হাজার টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































