গোয়ালন্দ থানার ওসি’র নেতৃত্বে মৃত যৌনকর্মীর জানাজা অনুষ্ঠিত –
- Update Time : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীরের নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে যৌনপল্লীর বাসিন্দা জোসনা বেগমের (৪৫) জানাজা ধর্মীয় রীতি অনুসারে দাফন স¤পন্ন করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় ফরিদপুর হার্ড ফাউন্ডেশনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
গত সোমবার (৭জুন) রাত সাড়ে ১০টায় ওই যৌনকর্মীর জানাজা ধর্মীয় রীতি অনুসারে যৌনপল্লীদের জন্য নির্ধারিত কবরস্থানে মৌলভী বাবু মিয়ার ইমামতিতে দাফন সম্পন্ন করা হয়। মঙ্গলবার (০৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
এ জানাজায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল্ তায়াবীর, দৌলতদিয়া ইউপি সদস্য জলিল ফকিরসহ স্থানীয় বাসিন্দারা।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, অসুস্থ হয়ে একজন যৌনকর্মী মারা যান এবং তার জানাজা ও দাফন ধর্মীয় রীতি অনুসারে সম্পন্ন করা হয়েছে।’ এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































