গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া ঘাটের দালালসহ ৫ জন গ্রেপ্তার –
- Update Time : ১০:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ৭০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে দৌলতদিয়া ঘাটের দালালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ থানার সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানিয়েছেন, গত বুধবার রাতে গোয়ালন্দঘাট থানার অফিসার ও ফোর্স থানায় এলাকায় অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৮(১২)২১ এর আসামী ও যদু ফকিরের পাড়ার নুরু সরদারের ছেলে মোঃ সজীব সরদার (১৯) ও পটুয়াখালী জেলার মহিপুর থানার তুলাতলী গ্রামের মৃত অমূল্য বিশ্বাসের ছেলে বলরাম বিশ্বাস (২৫), জিআর মামলা নং-১১১/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী ও বালিয়াডাঙ্গা গ্রামের মৃত ইসা ফকিরের ছেলে সেকেন ফকির (৩৮), জিআর মামলা নং-৮৫/২১ এর পরোয়ানা ভুক্ত আসামী ও উত্তর দৌলতদিয়া (ফেলু মোল্লার পাড়া) গ্রামের আকবরের ছেলে রিপন (২৬) এবং জিআর মামলা নং-২২৯/২০ এর পরোয়ানা ভুক্ত আসামী ও হোসেন মন্ডর পাড়ার আলী প্রামানিকের ছেলে আতিয়ার রহমান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































