গোয়ালন্দ থানা পুলিশের অভিযান : নগদ ২৫ হাজার টাকাসহ ৮ জুয়ারি গ্রেপ্তার –
- Update Time : ০৬:২১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে জুয়া খেলা অবস্থায় নগত ২৫ হাজার একশ টাকা ও এক বান্ডিল তাস সহ ৮ যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকেরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার জনাব আলী সরদারের ছেলে আমিরুল সরদার (২৮), কিয়ামউদিন মোল্লার পাড়া গ্রামের ইয়াকুব শেখের ছেলে আফতাব শেখ (২৫), তোতা মোল্লার ছেলে সাহাদৎ মোল্লা (৩২), মৃত জনাব আলী মন্ডলের ছেলে রুবেল মন্ডল (২৫), মৃত মকবুল সরদারের ছেলে ওসমান সরদার (৩২), গফুর মোল্লার পাড়া মৃত শুকুর আলী মন্ডলের ছেলে মাসুদ মন্ডল (৩৫), আফছার আলীর ছেলে আল আমিন (৩৫), ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তারাইল গ্রামের মৃত গিয়াস উদ্দিন প্রামানিকের ছেলে টিটু প্রামানিক (৩২)।
২ মার্চ মঙ্গলবার ভোর ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দৌলতদিয়া নুরু মন্ডলের পাড়া আজিম শেখের বসত বাড়ির ঘরের মধ্য জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনের ৩/৪ নন এফ আই আর প্রসিকিউশন নং-৫/২১ ধারা ১৮৬৭ দায়ের করে বিচারের জন্য রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































