গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন –
- Update Time : ০৮:৪৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ এ কমিটির অনুমোদন দিয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করতে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটি বরাবর জমা দেবে এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের অন্তরগত সকল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি সম্মেলনের মাধ্যমে একই সময়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশনা দেয়া হয়েছে।
অনুমোদিত কমিটি গুলো হলো —-
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সহ-সভাপতি মোঃ আলিমুজ্জামান শিমুল, সাধারণ সম্পাদক মোঃ আবীর হোসেন হৃদয়, সাংগঠনিক সম্পাদক সজল কুমার সাহা। গোয়ালন্দ পৌর শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রাতুল আহম্মেদ, সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহা এবং গোয়ালন্দ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হোসেন।
গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল জানান, এটা একটা পকেট কমিটি। উপজেলা ছাত্রলীগের নেতাদের উপেক্ষা করে এ কমিটি ঘোষনা করা হয়েছে। তিনি রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীসহ দলীয় নেতাদের সাথে আলোচনার মাধ্যমে এ কমিটি পুনরায় গঠন করার আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































