গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোস্তফা মুন্সি বিজয়ী –
- Update Time : ১০:০২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
- / ৫০ Time View
আজু সিকদার/ রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মোঃ মোস্তফা মুন্সি (নৌকা) প্রতীক নিয়ে ২৩ হাজার ৩৬০ ভোট পেয়ে জয়লাভ করেছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ আরিফুজ্জামান (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬০৬ ভোট।
আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন রিটানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান নৌকার প্রার্থীকে বিজয়ী ঘোষনা করেন।
উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিসহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।
এরা হলেন, আওয়ামী লীগের মোঃ মোস্তফা মুন্সির (নৌকা), বিএনপির ইঞ্জিঃ মাহবুব আলম শাহিন (ধানের শীষ), প্রায়ত উপজেলা চেয়ারম্যান এবিএম নুরল ইসলামের ছেলে সতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ আরিফুজ্জামান (ঘোড়া), সাবেক পৌর আওয়ামী লীগ নেতা গোলাম মাহবুব রব্বানী (আনারস) ও সতন্ত্র সুলতান মাহমুদ (মোটর সাইকেল)।
সকাল ৯টা থেকে বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন চলে বিকাল ৫টা পর্যন্ত।
এ সময় জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্যরা নিয়োজিত ছিলো এবং টহলে ছিলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি।
উল্লেখ্য, একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে গঠিত গোয়ালন্দ উপজেলা। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামের মৃত্যুতে উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সুযোগ সৃষ্টি হয়। উপজেলায় মোট ভোটার ৯১ হাজার ৪৪০ জন। এরমধ্যে পুরুষ ৪৬ হাজার ৮৫ জন ও নারী ভোটর ৪৫ হাজার ৩৫৫ জন এবং ভোট কেন্দ্র ৩৫টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































