গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলের উদ্বোধন –
- Update Time : ১১:১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২০
- / ৭৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা পরিস্থিতির কারণে ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে রাজবাড়ীর গোয়ালন্দে অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম ‘গোয়ালন্দ উপজেলা অনলাইন স্কুলে’র উদ্বোধন করেন।
গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, একাডেমী সুপারভাইজার তাহমিনা আক্তার, সহকারী প্রোগ্রামার মো. নিজামউদ্দিন। চৌধুরী মাহবুব হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক তৈয়বুর রহমানের সঞ্চালনায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে ব্যহত হওয়া পাঠদান অনলাইনের মাধ্যমে উপজেলার সকল শিক্ষার্থীকে যুক্ত করে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার লক্ষ্যে এই অনলাইন স্কুলের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, অনলাইনে পাঠদান আপনারা দায়িত্বপালন হিসেবে বিবেচনা না করে প্যাশন (আবেগ) হিসেবে গ্রহন করুন। তাহলে এটা অনেক বেশী কার্যকর ও সৃজনশীল হবে। এসময় তিনি নিজেও অনলাইনে শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নেয়ার আগ্রহ প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































