গোয়ালন্দের পদ্মা বেকারীকে ১৫ হাজার টাকা জরিমানা
- Update Time : ১০:০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ৭৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় সোমবার দুপুরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, তদারকি কার্যক্রম পরিচালনাকালে গোয়ালন্দ উপজেলার বাজার বাসস্ট্যান্ড ও সাইনবোর্ড এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, বেকারী এবং খাদ্যপণ্য সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। উক্ত তদারকি কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২, ৪৩ ও ৫১ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়। উপজেলা প্রশাসন গোয়ালন্দ উপজেলা রাজবাড়ী ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এর সহায়তায় এবং জেলা স্যানিটারী ইন্সপেক্টর রাজবাড়ী ও জেলা ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ রাজবাড়ী- এর অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
জরিমানা করা হয়েছে, গোয়ালন্দ সাইনবোর্ড এলাকার মেসার্স পদ্মা বেকারীকে। এই প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধ) ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড এলাকার রোহিত স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারার লঙ্ঘনজনিত অপরাধ (মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধ) আনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































