গোয়ালন্দের ছোটভাকলা ও উজানচর ইউপিতে সকালে ভোটকেন্দ্রে পৌছাবে ব্যালট পেপার –
- Update Time : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র ৩ চেয়ারম্যান প্রার্থীর দাবির প্রেক্ষিতে ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানো সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ১১ নভেম্বর বৃহস্পতিবার এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত ৮ নভেম্বর সোমবার গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা প্রকাশ করে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলশাদ বেগম,পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানসহ নির্বাচন কর্মকর্তাদের কাছে উজানচর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেন প্রতিক (আনারস) , জিন্দার আলী প্রতিক (ঘোড়া) ও ছোটভাকলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মিয়া (প্রতিক আনারস) যৌথভাবে এ দাবি জানিয়েছিলেন।
এছাড়া চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে উজানচর ইউনিয়নে গোলজার হোসেন মৃধা এবং ছোটভাকলা ইউনিয়ন আমজাদ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার মো. নিজামউদ্দিন আহম্মেদ সকালে ভোট কেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুনকে জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।কোন ধরনের আশংকার কারন নেই।তারপরও সতন্ত্র প্রার্থীদের দাবি মেনে সকালে প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































