গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৯:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
তার নাম হারুন বিশ্বাস (৪৮)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে হারুন বিশ্বাসের বাড়ীতে অভিযান চালানো হয়। এ সময় তার নিজ বসতঘর থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজার একটি প্যাকেটসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।এ ছাড়াও তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় আরো ৫ টি মাদক মামলাসহ মোট ৬ টি মামলা চলমান রয়েছে। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































