গোয়ালন্দে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৩:১৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১০৫ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর এলাকার ৩শ শীতার্ত মানুষের মাঝে ব্যাক্তিগত উদ্যোগে কম্বল বিতরন করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
বুধবার দুপুরে স্হানীয় শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শীতার্তদের হাতে এ কম্বলগুলো তুলে দেন। উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস আলী মোল্লা কম্বল বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্হিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম সালু প্রমুখ।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































