গোয়ালন্দে যুবলীগ ও কৃষকলীগের ৩ জন গ্রেপ্তার
- Update Time : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলার মামলায় আওয়ামী যুবলীগের ২ জন এবং কৃষক লীগের ১ নেতাকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার (১লা) মে দুপুরে এক প্রেস বিজ্ঞনোটে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে নুরু মন্ডল পাড়ার সামাদ শেখের ছেলে জিয়াউর রহমান(৪৫), সে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দৌলতদিয়া ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক।গফুর মাতবরপাড়ার দানেশ শেখের ছেলে সোনাই মিয়া(৫০),সে উজানচর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ছাহের মন্ডল পাড়ার আদু শেখের ছেলে শমসের আলী(৩৬)সে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোয়ালন্দ উপজেলা শাখার উজানচর ইউনিয়নের সক্রিয় সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর গুলি বর্ষণ সহ নানা ধরনের অস্ত্র দিয়ে তাদের উপরে হামলা চালায়। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন গুরুতরে আহত হয়। এই ঘটনায় গত ১০ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের মো.শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের ছাত্র শরিফুল ইসলাম ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তারা এই মামলার সন্দিগ্ধ আসামী।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় তদন্তে সন্দিগ্ধ আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের আজকেই রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































