গোয়ালন্দে বিদ্যালয় ও আশ্রায়ন কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন
- Update Time : ০৯:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনটি বন্যা সহ যে কোন দূর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যাবহৃত হবে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম ও মো. আসাদুজ্জামান, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য জামাল মোল্লা, স্কুলের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক এস. এম হাবিবুর রহমান, সহকারি শিক্ষক সুজিত কুমার রায়, মো. জহিরুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ মন্ডল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে মেসার্স চৌধুরী ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। তিনতলা বিশিষ্ট ভবনটি নির্মানে তিন কোটি টাকা ব্যায় হয়েছে। গত সপ্তাহে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমার যৌথ স্বাক্ষরে ভবনটি বিদ্যালয় কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































