গোয়ালন্দে ফেন্সিডিলসহ যশোরের পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার –
- Update Time : ০৫:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ৫৩ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ৮৫ বোতল ফেন্সিডিলসহ মো. নাহিদ হাসান দিপু (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সে যশোর জেলার চৌগাছা থানার দিঘড়ি (বড়) গ্রামের মুনতাজ আলীর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে অভিযান পরিচালনা করে পুলিশের টহল দল। এ সময় ৮৫ বোতল ফেন্সিডিলসহ মো. নাহিদ হাসান দিপুকে আটক করা হয়। সে একজন পেশাদার মাদক ব্যাবসায়ী। ফেনসিডিলগুলো পাচার করে এনে সে এ এলাকায় বিক্রির চেষ্টা করছিল।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গ্রেফতারকৃত নাহিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































