গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ –
- Update Time : ০৭:১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলীর নিজস্ব অর্থায়নে ১৬০ জন প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মান্নাব শেখ , সাংবাদিক মোঃ সোহাগ মিয়া, শেখ আব্দুর রাজ্জাক উপস্থিত থেকে প্রতিবন্ধিদের হাতে কম্বল তুলে দেন।
গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নেতারা কম্বল তুলে দেওয়ার সময় এমপি কাজী কেরামত আলী জন্য দোয়া করতে বলেন। প্রত্যক প্রতিবন্ধীরা কম্বল হাতে নিয়ে মহান আল্লাহ তায়ালা কাছে দুই হাত তুলে মুনাজাত করে বলেন, কাজী কেরামত আলী এমপি কে শাররীক সুস্থ রাখেন এবং আমাদের মাঝে তিনি বার বার আসতে পারেন এই দোয়া করেন।
সে সময়ে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা র সমন্নয়কারী ও ফরিদপুর প্রতিবন্ধী সংস্থার সহ সাধারণ সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সিনিয়র সহ সভাপতি মোঃ সাইদ মন্ডল, সহ সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক সরদার, মোঃ রফিকুল ইসলাম কোষাধ্যক্ষ, কার্যকারী সদস্য আব্দুল হালিম শেখ ও মোঃ ইউনুস আলী খান সহ এলাকার মান্যগন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































