গোয়ালন্দে ধর্ম পরিবর্তন করে জোসনা দাস হলেন আমেনা বেগম –
- Update Time : ০৫:৪০:৪৭ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ৫৬ Time View
শামীম শেখ , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জোসনা দাস (৪৮) নামের এক নারী।
গত বুধবার (৮সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে তিনি এ্যফিডেভিটের মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।তার বর্তমান নাম মোছাঃ আমেনা বেগম।
পরদিন বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিকভাবে তিনি স্হানীয় দৌলতদিয়া ঘাট রেলওয়ে জামে মসজিদের ইমাম হাফেজ গোলাম মোস্তফার নিকট তওবা ও পবিত্র কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।এ উপলক্ষে স্হানীয় মুসুল্লিরা দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন।
জোসনা দাস উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার বাসিন্দা চিৎরো দাস ও সুফলা দাসের মেয়ে । তার স্বামী মরহুম শাহজাহান শেখ ছিলেন একজন মুসলিম। তার ঔরসে জোসনা দাসের দুইটি কন্যা সন্তান রয়েছে।
জোসনা দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের অনুসারীদের সাথে চলাফেরা, উঠাবসা করার কারনে এবং তাদের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, রীতি-নীতি ও সংস্কৃতিকে খুব কাছ থেকে দেখে খুব ভালো লাগে। এছাড়া টিভিতে নিয়মিত ধর্মীয় অনুষ্ঠান দেখেও তিনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। যে কারনে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নেন।
জোসনা দাস আরো জানান, আমার বর্তমান নাম আমেনা বেগম।আমি বাকি জীবন শান্তির ধর্ম ইসলামের নিয়ম-নীতি ও আদর্শ মেনে চলার চেষ্টা করবো।
এ প্রসঙ্গে স্হানীয় বাসিন্দা হাফেজ শহিদুল ইসলাম বলেন, আমেনা বেগমের ইসলাম ধর্ম শিক্ষা, ধর্ম পালনসহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে আমরা সামাজিকভাবে চেষ্টা করবো তার পাশে থাকতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































