গোয়ালন্দে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ডিআইজি হাবিবুর রহমানের “ঈদ সামগ্রী” বিতরণ –
- Update Time : ০৪:৫১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ৬১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে অসহায় ২৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে গোয়ালন্দ ঘাট থানা কার্যালয় হতে এ সামগ্রীগুলো বিতরন করা হয়।
ঢাকা রেন্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম (বার) পরিচালিত উত্তরন ফাউন্ডেশনের উদ্দ্যোগে এ উপহারগুলো দেয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্হিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজজামান (সদর সার্কেল),গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল তায়াবীর, উত্তরন ফাউন্ডেশনের গোয়ালন্দ শাখার সভানেত্রী মাহিয়া মাহি প্রমূখ।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল- পোলার চাউল, দুধ, তেল, চিনি, সেমাই, মসলা ও একটি করে জীবন্ত মুরগি। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা জেলা পুলিশের পক্ষ হতে করোনা পরিস্থিতির শুরু থেকেই কর্মহীন অসহায় মানুষের পাশে রয়েছি। এ ক্ষেত্রে সম্মানীত ডিআইজি স্যার আমাদের সার্বাত্মক সহযোগিতা ও অনুপ্রেরনা দিয়ে আসছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































