গোয়ালন্দে জেলের জালে ২৬ কেজির পাঙ্গাশ –
- Update Time : ১১:০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ৭৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ২৬ কেজি ওজনের এক বিশাল পাঙ্গাশ মাছ ধরা পড়ে। ২৮ জুলাই বুধবার মধ্যরাতে জেলে পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে।তার বাড়ি মানিকগঞ্জের জাফরগন্জ এলাকায়।
সকাল সাড়ে ৭ টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়তে আনা হয়। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. লালচাঁদ খাঁন, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খাঁন যৌথভাবে ১ হাজার ৪৫০টাকা কেজি দরে ৩৭ হাজার ৭শ টাকা দিয়ে কিনে নেন।
এ প্রসঙ্গে ব্যাবসায়ী লালচাঁদ খাঁন বলেন, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশ চড়া। মাছটি তারা ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৯ হাজার টাকায় বিক্রি করেছেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির সু্স্বাদু মাছ পাওয়া যাচ্ছে।এতে জেলেরা বেশ খুশি।তবে বড় মাছগুলো নদীতে সংরক্ষণ করা গেলে নদীতে মাছের আরো বেশী বংশ বিস্তার হতো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































