গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন –
- Update Time : ১০:৩৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা,নাটক ও ফুটবল খেলার আয়োজন করা হয়।
প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ডিজিটাল বাংলাদেশ গড়বো–স্রোগানকে সামনে রেখে বৃহস্পতিবার গোয়ালন্দের দৌলতদিয়ায় বেসরকারি সংগঠনমুক্তি মহিলা সমিতি (এমএমএস) এ অনুষ্ঠানমালার আয়োজন করে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সংগঠনের ‘আলো’ প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৩ টায় মুক্তি মহিলা সমিতির মাঠ হতে শোভাযাত্রাটি বের হয়ে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি।
মুক্তি মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল,রাজবাড়ী জেলা পরিষদের সদস্য নুরজাহান বেগম,দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম,গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ আলী, মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































