গোয়ালন্দে আবাসিক বোর্ডিংয়ের জুয়ার আসর হতে ৬ জুয়ারু গ্রেপ্তার –
- Update Time : ১০:৪০:১৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১
- / ৫৩ Time View
শামীম শেখ,রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আবাসিক বোর্ডিংয়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৬ জুয়ারুকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকার সোবাহানের আবাসিক বোর্ডিংয়ে এ অভিযান চালানো হয়।
শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ার কুব্বাদ আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩০), ফেলু মোল্লার পাড়ার ইউনুছ কাজীর ছেলে শাজাহান কাজী (৩২), সোনাউল্লাহ ফকির পাড়ার আ. খালেকের ছেলে মিলন (৩৫), হোসেন মন্ডল পাড়ার মোহন মন্ডলের ছেলে ইউছুফ মন্ডল (৩১), ১নং বেপারী পাড়ার ইব্রাহিম সরদারের ছেলে জাহাঙ্গীর সরদার (৪০) এবং নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদি বাজার এলাকার আলিমউদ্দিনের ছেলে পারভেজ (৪০) ।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরহাদ ও আ. খালেক নামের দুইজন পালিয়ে যায়। এ সময় নগদ ২০ হাজারের কিছু বেশী টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত তাস উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































