গোয়ালন্দ প্রবাসীদের প্রচেষ্টায় মানবিক ঘর পেলেন অসহায় রূপবান বেগম –
- Update Time : ০৯:০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
- / ৫৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
অনলাইন ভিত্তিক সংগঠন ‘গোয়ালন্দ প্রবাসী ফোরাম’ এর মানবিক ঘর কর্মসূচীর মাধ্যমে নদী ভাঙ্গনে সর্বস্ব হারানো অসহায় রূপবান বেগম -ওহাব প্রামানিক দম্পতিকে একটি ঘর তৈরি করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় তাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন প্রবাসী ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবকরা। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে সরকারি জমির উপর এ ঘরটি তোলা হয়। ঘর পেয়ে অসহায় পরিবারটি প্রবাসী ফোরামের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
জানা গেছে, পদ্মা নদীর ভাঙনে রূপবান বেগমের বাড়িঘর ইতোপূর্বে বেশ কয়েকবার বিলীন হয়। সর্বশেষ গতবছর বন্যার সময় দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় থাকা তাদের মাথাগোঁজার ঠাঁইটুকু নদীতে বিলীন হয়ে যায়। এতে করে পরিবারটি চরমভাবে বিপদে পড়ে যায়।
এ খবর জানতে পেরে এগিয়ে আসে প্রবাসী ফোরাম সংগঠনটি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোয়ালন্দের সন্তানরা যে যার সামর্থ্যমতো সহায়তা দিয়ে প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করেন। শুরু হয় রুপবানের জন্য ঘর নির্মাণ করে দেয়ার প্রক্রিয়া।
তাদের সাথে যুক্ত হন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম।তিনি রূপবানের ঘর তুলতে ৩ শতাংশ খাস জমি দিয়ে সহায়তা করেন।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, প্রবাসী ফোরামের সদস্য জাহাঙ্গীর মোল্লা, আলমগীর হোসেন, আমজাদ হোসেন বিপুল, আনোয়ার হোসেন, সাংবাদিক সিরাজুল ইসলামসহ প্রবাসী ফোরামের স্বেচ্ছাসেবক বৃন্দ।
গোয়ালন্দ প্রবাসী ফোরামের এডমিন রিয়াজ রহমান মুঠোফোনে বলেন, প্রবাসী ফোরাম শুধুমাত্র একটি নাম নয়, এটা একটা পরিবারও বটে।আমরা যে যেখানেই থাকি না কেন আমাদের মধ্যে অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে। গোয়ালন্দের মা,মাটি ও মানুষের জন্য আমাদের প্রান কাঁদে সবসময় । তাদের কোন সমস্যার কথা শুনলে আমরা চেষ্টা করি কিছু একটা করতে। এরই ধারাবাহিকতায় আমরা অসহায় রুপবান বেগমকে একটি নতুন ঘর নির্মাণ করে দিতে সমর্থ হয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































