গোয়ালন্দ পৌর মেয়রের অনিয়ম-দুর্ণীতির অভিযোগের তদন্ত শুরু
- Update Time : ০৬:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ১৯৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুর্ণীতি দমন কমিশন দুদক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাসারের নেতৃত্বে একটি টিম গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন সড়কের কাজের অনিয়মের অনুসন্ধান করেন। অনুসন্ধানকালে গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, অভিযোগকারী শহিদ শেখ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
জানাগেছে, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে পৌর এলাকার বাসিন্ধা ও চাকুরী প্রত্যাশীরা গরু হাট ইজারা প্রদানে অনিয়ম, পৌরসভায় নিয়োগে অনিয়ম-দুর্ণীতি, বিভিন্ন সড়ক নির্মাণে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ দায়ের করেছেন। ইতিমধ্যে বিভিন্ন দপ্তর থেকে এ অনিয়মের তদন্ত শুরু করেছেন।
গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল বলেন, তদন্তে কোন অনিয়ম পেলে ব্যবস্থা নিবে। তদন্ত করছে আপনারাও দেখছেন।
দুর্ণীতি দমন কমিশন দুদক ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আবুল বাসার বলেন, অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষ হওয়ার পর রিপোর্ট দাখিল করা হবে। এখনই কিছু বলতে পারবো না। তদন্ত চলমান রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































