গোয়ালন্দ উপজেলার বহিস্কৃত কৃষকলীগ সভাপতি হাবিবুরকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড
- Update Time : ১০:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
- / ২২২ Time View
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5093; AI_Scene: (-1, -1); aec_lux: 335.15918; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

ইমরান হোসেন মনিম, সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের বহিস্কৃত সভাপতি মোঃ হাবিবুর রহমান (৪০) কে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে রাজবাড়ীর দায়রা জজ আদালত। এছাড়া তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বহিস্কৃত সভাপতি মোঃ হাবিবুর রহমান (৪০) উপজেলার কুমড়া কান্দি গ্রামের জোনাব আলীর ছেলে।
বুধবার (৩ জুলাই) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১ মে সকাল পৌনে ১১টার সময় গোয়ালন্দঘাট থানার কুমড়াকান্দিতে দণ্ড পাওয়া মো. হাবিবুর রহমানের বসত ঘরের খাটের নিচে একটি মাটির জার থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন র্যাব। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত সরকারি কৌঁসলি (পি.পি) মো. আবু বকর মিয়া বলেন, ফেন্সিডিলের মামলায় হাবিবুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































