হুমকির মুখে বিনোদনকেন্দ্র ও পদ্মা পাড়ের গোদার বাজার!-
- Update Time : ০৩:২৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
- / ১২৩ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহারবাসীর অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত পদ্মা নদীর পাড়ের গোদার বাজার ঘাট। ইট-কাঠ-পাথরের জঞ্জাল ছেড়ে ওই বিনোদন কেন্দ্রে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে প্রতিদিন জড়ো হন হাজারো মানুষ। তবে সে নিঃশ্বাস ফেলতেও এখন বাঁধাগ্রস্থ হচ্ছেন বিনোদনপ্রেমীরা। যাদের বিনোদন কেন্দ্রেটির পরিচর্যা করার কথা, এখন তাদের বিরুদ্ধেই ওই বিনোদন কেন্দ্রের পরিবেশ নষ্ট করার অভিযোগের আঙ্গুল তুলেছেন তারা।
জানাগেছে, গোদার বাজার ঘাট ও পাশ্ববর্তী ইটভাটার মাঝে রয়েছে কয়েক হাজার গজ নদী তীর। আর ওই তীরে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সিসি ব্লক দিয়ে বেঁধে দেয়া হয়েছে। ফলে ওই স্থানটিতে জেলা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ আসেন নদীর সিগ্ধ বাতাস নিতে। যার ফলশ্রুতিতে ২০১৩ সালে তৎকালিন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল ওই স্থানটিকে বিনোদন কেন্দ্র হিসেবে ঘোষনা করেন। সে সময় তিনি সেনাবাহিনী, এলজিইডি, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় মানুষের বসার জন্য পাকা টাইলস করা বেশ কিছু বসার জায়গা তৈরি করে দেন। যা ছিলো রাজবাড়ীর সর্বজনের কাছে প্রসংশিত। বিগত বন্যায় সেনাবাহিনীর তৈরী করা অবকাশ কেন্দ্রটি কিছুটা ক্ষতিগ্রস্থ হলেও পানি উন্নয়ন বোর্ডের তৎপড়তায় সেটি রক্ষা পায়।
সরজমিনে দেখা যায়, সেখানকার বসার জায়গাগুলোতে বসার মত পরিবেশ নেই। ওগুলো রোদ ও বৃষ্টি রোধক সেড এবং সেখানে বনায়ন করা গাছগুলো আর নেই। নদীতে যেখানে গাছের সারি ছিলো, সেখানে এখন ট্রাক চলাচলের মেঠো পথ তৈরী করা হয়েছে। নদী পথে এ ঘাটে ট্রলার ও কার্গোতে আসা সিমেন্টসহ নানা ধরণের পন্য ওই সব ট্রাকে আনা-নেয়া করা হচ্ছে। ফলে সতেজ সুন্দর পরিবেশ ম্লান হয়ে সেখানেও উড়ছে শুধু ধুলা বালি।
সেখানে আসা জেলা শহরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, রাজবাড়ী শহরসহ আশপাশ এলাকার হাজারো মানুষ এই গোদারবাজার ঘাট এলাকার পদ্মা নদীর তীরে আসেন স্বস্থির নিঃশ্বাস ফেলতে। নদীতে ট্রলারে ও নৌকায় ঘুরতে। অথচ এখানকার পরিবেশ এমন ভাবে বিষিয়ে তোলা হয়েছে, তাতে একদন্ড দাঁড়াবার আর সুযোগ নেই। ধুলা-বালুতে একাকার অবস্থা। মনোরম পরিবেশকে সুকৌশলে অসুন্দর করার প্রতিযোগিতা চলছে। তার দাবী এ অবস্থার অবসান হোক। মানুষকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দিন।
সেখানে ঘুড়তে আসা অপর বাসিন্দা গৃহবধু সুমাইয়া আক্তার বিথি বলেন, তার বাবার বাড়ী মাগুরাতে। মাঝে মধ্যেই তার বাবার বাড়ী থেকে আত্মীয়-স্বজন বেড়াতে আসে। তিনি ওই সব স্বজনসহ ছেলে মেয়েদের নিয়ে বুকভরে মুক্তবাতাস গ্রহণ করতে ও ঘুরে বেড়াতে গোদার বাজার ঘাটে আসেন। তার বাবার বাড়ীর স্বজনরা গোদার বাজার ঘাটের প্রসংশায় পঞ্জমুখ। অথচ এখন তারা আর গোদার বাজার ঘাট এলাকায় আসতে চান না। কারণ এখানে বসার জায়গাগুলোতে পূর্ণ হয়ে থাকে ধুলা-বালি, নেই সেড ও গাঁছের ছায়া। সেই সাথে যখন ট্রাক আসা-যাওয়া করে তখন পুরো এলাকা ধুলা-বালিতে একাকার হয়ে পরে। ফলে সেখানে শিশুরা খেলাধুলা করতে পারে না। সেই সাথে খাবার দোকার গুলো দাঁড়িয়ে তখন তা খেতেও অতৃপ্তি লাগে। তারও দাবী সুন্দর পরিবেশ আবারও ফিরিয়ে আনা হোক।
ওই ঘাট দিয়ে ট্রাকে সিমেন্ট পরিবহন করা আকিজ সিমেন্ট কোম্পানীর রাজবাড়ীর সিনিয়র অফিসার আফজাল উদ্দিন একরাম লাবু জানান, আগে ফরিদপুরের সিএনবি ঘাট, রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে আরা তাদের সিমেন্ট কার্গোতে পরিবহণ করে আনতেন। তবে প্রায় ৬ মাস ধরে তারা তাদের সিমেন্ট রাজবাড়ীর গোদার বাজার ঘাট দিয়ে আনছেন। গোদারবাজার ঘাট ইজারাদারকে তারা বস্তাপ্রতি এক টাকা করে দিচ্ছেন। তাদের কার্গো গোদার বাজার ঘাটে এসে পৌছার পর সেখান থেকে ট্রাকে করে গন্তব্যে সিমেন্ট পৌছানো হচ্ছে।
এ প্রসঙ্গে রাজবাড়ীর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রব বিশ্বাস জানান, রাজবাড়ী জেলা শহরের একমাত্র বিনোদন কেন্দ্র গোদার বাজার ঘাট। আর ওই ঘাটটি পৌর কর্তৃপক্ষ ইজারা দিয়েছে। যে কারণে ইজারাদার পন্য আনা-নেয়ার জন্য সেখানে ট্রাক চলাচলের পথ তৈরী করেছে। তাতে বিনোদন কেন্দ্রের পরিবেশ নষ্টও হচ্ছে। বিষয়টি তিনি পৌরসভার টাউন লেভেল কমিটির সভায় উত্থাপন করবেন। তিনি আরো বলেন, ওই এলাকায় একটি মিনি পার্ক স্থাপনের চেষ্টা করছে রাজবাড়ী পৌরসভা।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নদীতে ট্রাক চলাচল না করানোর জন্য ঘাট ইজারাদারকে বলা হয়েছে। তবে তাতে তিনি কর্ণপাত করছেন না। এবার পত্রের মধ্যমে পৌরসভার মেয়রকে বিষয়টি অবহিত করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী জানান, বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। পৌরসভার মেয়রকে বিনোদন কেন্দ্রের পরিবেশ সুন্দর করার জন্য বলা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































