গরু চোর চক্রের দুই সদস্যসহ দৌলতদিয়া থেকে ৪ গরু উদ্ধার –
- Update Time : ০৮:১৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ৭৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দেও দৌলতদিয়ায় গরু চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে ৪টি গরু উদ্ধার করা হয়েছে। গত বুধবার সকাল ১০ টার দিকে দৌলতদিয়ার বাহির চড় ৭ নং ফেরি ঘাট এলাকায় গরু গুলো বিক্রির সময়ে এই দুই চোর চক্রের সদস্য ও চারটি গরু সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্য দুই ভাই জামাল শেখ ও হারুন শেখ চড় দৌলতদিয়ার হাছেন মোল্লাপাড়া গ্রামের মৃত ছালাম শেখের ছেলে। বুধবার বিকালে থানায় মামলা দায়ের করা হয়। সন্ধ্যায় তাদের জেল হাজতে পাঠানো হয়। তবে গরু গুলোর মালিকানার খোজ এখনও পাওয়া যায়নি।
গোয়ালন্দ ঘাট থানার এসআই মোঃ জাকির হোসেন জানান, গত বুধবার সকালে দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট এলাকায় গরু গুলো বিক্রির সময়ে সন্দেহ হলে তাদের হাতে নাতে আটক করা হয়। পরে দুই চোর চক্রের দুই সদস্য ও গরু চারটি গোয়ালন্দ ঘাট থানায় আনা হয়। বিকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে জেলা হাজতে পাঠানো হয়।তবে এখনও চুরি হওয়া গরুর মালিকের কোন খোজ পাওয়া যায়নি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































