খানগঞ্জ থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৯:২৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
- / ৬৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন থেকে ৫১ পিস ইয়াবাসহ আসলাম গাজী (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে ইউনিয়নের দাদপুর ব্রীজের উপর থেকে তাকে অাটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী অাসলাম গাজী খানগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চৌবাড়ীয়ার মৃত মজিবর গাজীর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানাগেছে, নিয়মিত অভিযান পরিচালনা কালীন সময়ে রাজবাড়ী সদর থানার এসআই আতাউর রহমান নের্তৃত্বে এএ্সআই জামাল মোল্লা, জালাল উদ্দিন, হেমায়েত মোল্লার অভিযানে গত শনিবার রাতে মাদক ব্যবসায়ী আসলাম গাজীকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদকেআইনে মামলাও হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনছের আলী জানান, থানা পুলিশ অফিসারদের অভিযানে অাসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আসলামকে প্রাথমিক জিঞ্জাসাবাদে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































