খানখানাপুরের তিন শত শীতার্তকে কম্বল দিলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১০:২২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সদর উপজেলার খানখানাপুরের তিন শত শীতার্তকে কম্বল প্রদান করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্র ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
এ উপলক্ষে আজ সোমবার বিকালে খানখানাপুর সুরাজমোহিনী ইনষ্টিটিউটে অনুষ্ঠিত হয় কম্বল বিতরণী অনুষ্ঠান।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লালের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আলী মোল্লা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নাজিম উদ্দিন মিয়াসহ অন্যান্যরা।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নান্নু। এর আগে প্রধান অতিথিকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান, স্বপ্নের রাজবাড়ী-এর কোষাধ্যক্ষ উলফাত জাহান তরি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































