ক্যাসিনো দূর্ণীতি উপস্বর্গমাত্র – রাজবাড়ীতে ফজলে হোসেন বাদশা এমপি –
- Update Time : ১১:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, দূর্ণীতিবাজ যাদেরকে ধরা হচ্ছে তারাতো আওয়ামীলীগের লোক। ওয়াকার্স পার্টির লোক কোন দূর্ণীতি করছে না। যদি কারো নাম থাকে তাহলে আমরা তাকে দল থেকে বিদায় করে দেব। সরকার এখন পর্যন্ত ওয়াকার্স পার্টির লোকের বিরুদ্ধে দূর্ণীতির কোন প্রমাণ পায়নি। আজকে বাংলাদেশের এতো উন্নয়নের কথা আমরা বলছি, উন্নয়ন যে কিছুই হয়নি তা নয়। কিন্তু এই উন্নয়নের সুফল ৯০ ভাগ সাধারণ মানুষ পায়নি। মাত্র ৫ ভাগ মানুষ পেয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা এবং কিছু কিছু মানুষ একেবারে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তারা রাতারাতি ধনী মানুষে রুপান্তর হয়েছে। ক্যাসিনো দূর্ণীতির উপস্বর্গমাত্র। দূর্ণীতির মাধ্যমে ব্যাংক লুটপাট হয়েছে। দূর্ণীতি হয়েছে বাংলাদেশের উন্নয়নের নয় দশ শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। সেই টাকা কে ফেরৎ আনবে, কারা এই টাকা পাচার করেছে, তাদের নাম কি, তাদের পরিচয় কি, তাদের চিহ্নিত করে যদি এই সরকার প্রকাশ করতে পারতো, তাহলে আমরা বলতাম, হ্যা এটা চিহ্নিত করা গেছে। চিহ্নিত তোমরা করনি। আর তোমরা সরকার যদি বিচার করতে না পর, তাহলে এ দেশের মানুষ বিচার করবে, কত মানুষের বিচার করেছে। এ দেশের মানুষ পাশে ছিলো বলে নিজামী, কাদের মোল্লাদের বিচার করা সম্ভব হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা ওয়াকার্স পার্টি কার্যালয়ে জেলা কমিটির নেতৃবৃন্দদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেছেন।
জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড জ্যোতি শংকর ঝন্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় জেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল করিম রেজা, সম্পাদক মন্ডলীর সদস্য আরবান আলী, মওলা বক্স, গোলাম কাদের, সলেমান আলী দুলু প্রমুখ বত্তৃতা করেন। সভায় জেলা কমিটির অন্যান্য সদস্যও উপস্থিত ছিলেন। বিকালে ফজলে হোসেন বাদশা এমপি দলীয় কর্মী সভায়ও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































