ক্যান্সার সোসাইটির উদ্যোগে বিনামূল্যে সেবা প্রদান-
- Update Time : ০৭:২৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০১৯
- / ৪৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর উদ্যোগে অর্ধশতাধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। আজ বুধবার রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে ওই কার্যক্রম পরিচালিত হয়। সেই সাথে “ক্যান্সার প্রতিরোধ ও ক্যান্সারের প্রাথমিক লক্ষন সমুহ” নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রকিব উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
ক্যান্সার সোসাইটি রাজবাড়ীর সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সংগঠনের সাধারণ সম্পাদক আহম্মেদ নিজাম মন্টু, সহ-সম্পাদক মনিরুল হক, সৈয়দ ইকবাল প্রমুখ। সভায় সংগঠনের সহ-সভাপতি হালিম বিশ^াসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বলা হয়, সচেতনাই পারে মানুষকে মরনব্যাধি ক্যান্সার থেকে দুরে রাখতে। শুরুতেই যদি ক্যান্সার ধরা পরে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তা নিরাময় করা সম্ভব হয়। সভা শেষে ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদান করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ রকিব উদ্দীন আহমেদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































