ক্যানসার থেকে বাঁচতে চান রাজবাড়ী ধুঞ্চির তমিজ উদ্দিন মল্লিক –
- Update Time : ০৫:৪২:০২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৫১ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
ক্যান্সার এখন আর মরন ব্যাধি নয়। এর চিকিৎসা রয়েছে। কিন্তু এ চিকিৎসায় প্রচুর অর্থের পয়োজন। যা চালানো এখন অসম্ভব হয়ে পরেছে ক্যান্সারে আক্রান্ত তমিজ উদ্দিন। ষাটোর্ধ মোঃ তমিজ উদ্দিন মল্লিক গত এক বছর ধরে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছেন। তার বাড়ি রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার ১ নং ওয়ার্ডে। পরিবাওে তার ৩ ছেলে ও স্ত্রী রয়েছে। এখন সে ক্যান্সার থেকে বাঁচতে চান। এখনও সে বাঁচার আশা দেখছেন। আরো কিছুদিন ভালেঅ হয়ে বেচে থাকার আশা তার। ঢাকায় ফুসফুসে আক্রান্ত তমিজ উদ্দিন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কিছুদিন চিকিৎসা নিয়ে বর্তমানে অর্থাভাবে বাড়িতে রয়েছেন। সুচিকিৎসা পেলে তিনি এ রোগ থেকে মুক্ত হতে পারবেন বলে আশা করছেন তার পরিবার।
পরিবার থেকে তাদের যা সহায় সম্বল ছিল তা প্রতিদিনের চিকিৎসায় প্রায় শেষের পথে। ক্যান্সার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন, কিন্তু পরিবারের কাছে তার চিকিৎসার খরচ বহন করা এখন অসম্ভব হয়ে পরেছে। এতে তার পরিবারটি সংসার চালানো নিয়ে মুশকিলে পরেছেন। তার পর অত্যাধিক খরচ বহন করতে না পারায় দিন দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাই সমাজের বৃত্তবান ও শিল্পপতি ও সামর্থবান লোকদের কাছে চিকিসার জন্যে হাত বাড়িয়েছেন। তমিজ উদ্দিনের পরিবারে ৩ ছেলে ও স্ত্রী রয়েছে। ৬ ভাইয়ের মধ্যে তমিজ উদ্দিন ৩য় সন্তান। তাদের পক্ষে সংসার ও চিকিৎসা কেসাথে চালানো এখন দায় হয়ে পরেছে।
ক্যান্সার আক্রান্ত তমিজ উদ্দিনের ছোট ভাই মনোয়ার হোসেন মনো জানান, বর্তমানে তার বড় ভাই বাড়িতে সাধ্য মত চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রতিদিন যে পরিমান খরচ হচ্ছে তা বহন করতে হিমশিম খাচ্ছেন। বেশ কিছুদিন ধরে তার চিকিৎসা চালানো পরিবারের পক্ষে কষ্টদায়ক হয়ে যাচ্ছে। সহায় সম্বল সব শেষ করে, পরিবারের পক্ষে চিকিৎসা’র জনে ঔষধ কেনা সম্ভব হচ্ছেনা। তাই ,রাজবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানের বৃত্তবানদের কাছে হাত বাড়িয়েছেন। নি¤েœ যোগাযোগের জন্যে মুঠোফেন নম্বর দেওয়া হলো ০১৬৩৭ ৯৩৯৬৪৭।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































