কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা –
- Update Time : ০৮:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
- / ১০৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউপির কোলা সদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। স্বাগত বক্তব্য রাখেন, কোলা সদরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, বসন্তপুর ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কাসেম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহ নেওয়াজ শানু, সফরুজ্জামান, বসন্তপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি জিএম মান্নান প্রমূখ। পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































