কুষ্টিয়ার নারী মাদক ব্যবসায়ী রাজবাড়ীতে ধরা, পেটে বাঁধা ২ কেজি গাঁজা –
- Update Time : ০৭:৫১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ট্রেন থেকে অন্যান্য যাত্রীদের সাথে গন্তব্যে যাবার চেষ্টায় ছিলেন, মোসাঃ সাবিনা খাতুন (৪৪)। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে মনে হবে, তিনি একজম গর্ভবতী নারী, বরকা ও ওরনায় নিজেকে আবৃত করে হাটছেন। তবে তার এই বেশ ভূষন পুলিশের চোখে সন্দেহ জাগায়। তারা সাবিনার গতিরোধ করে এবং নারী পুলিশ দিয়ে তার শরীরে তল্লাসী চালায়। আর এর পরই সকলের চোখ হয় ছানা বড়া। তার পেটের সাথে কৌশলে বাঁধা ২ কেজি গাঁজার চালান তারা উদ্ধার করে।
সাবিনা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের সাহাজুল ইসলামের স্ত্রী। শুক্রবার দুপুরে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা তাকে জেলা শহরের ১নং রেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী থানার এস আই হিরন কুমার বিশ্বাস জানিয়েছেন, থানা পুলিশের সদস্যরা রাজবাড়ী শহরের ১ নং রেলগেইট সংলগ্ন সুমাইয়া ফল ভান্ডারের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে নারী মাদক ব্যবসায়ী মোসাঃ সাবিনা খাতুনকে গ্রেপ্তার করে। সেই সাথে ওই নারীর শরীরে বিশেষ ভাবে বহন করা ৬০ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা উদ্ধার করে। তার ধারনা কুষ্টিয়া থেকে এভাবেই বহন করে আনা গাঁজা রাজবাড়ী জেলা শহরের কোন মাদক ব্যবসায়ীর কাছে পৌছে দিতেই সাবিনা এসেছেন। তার বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যদিও সাবিনার বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার আরেকটি ফেনসিডিল মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































