কালুখালীর মাজবাড়ী ইউনিয়ন আ:লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ নভেম্বর ২০১৮
- / ৬৪ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার মাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেলে এ উপলক্ষ্যে মাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
তিনি তার বক্তব্যে দেশের চলমান উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌছে দিয়ে তিনি বলেন যাদের লোক নেই তারা লাফালাফি বেশি করে। এ সরকার নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেয় তার থেকে বেশি কাজ বাস্তবায়ন করে। তিনি বলেন এ সরকারের আমলে মাজবাড়ী ইউনিয়নের শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। সমাজের অসহায় ব্যক্তিদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য ভাতা প্রদান করা হচ্ছে। এই সরকার উন্নয়নের রোল মডে তৈরী করেছে। দেশ নি¤œ আয়ের থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর সারাদিন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় দেশ উন্নয়নে আওয়ামী সরকার গঠনের আহবান জানান।
মাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মদ আলী সরদার এর সভাপতিত্বে আক্তারুজ্জামান মাষ্টারের সঞ্চালণায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক আঃ রশিদ, মাজবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা, কালুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম খায়ের, আলী আশরাফ ইউপি সদস্য জাহিদুল ইসলাম, ইউসুফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সহ কর্মীসমাবেশে উপজেলা ও ইউনিয়নের আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম তিনি তার বক্তব্যে বর্তমান সরকারের হাত দিয়ে এমপি জিল্লুল হাকিম পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে ব্যপক উন্নয়ন করেছে এবং এই চলমান উন্নয়ন অব্যাহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে এ ইউনিয়ন থেকে বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আশ্বাস প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































