কালুখালীর মন্দির সংস্কারের “টাকা” ঠাকুরের উদরে –
- Update Time : ০৬:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
- / ৭৫ Time View
সাহিদা পারভীন,রাজবাড়ী বার্তা ডট কম :
আজ কাল করে ৩ বছর পার করলেও কালুখালীর কালিমন্দির সংস্কারের ৫০ হাজার টাকা এখনো পায়নি মন্দির কমিটি। ২০১৯-২০ অর্থ বছরে টি আর প্রকল্প থেকে রাজবাড়ীর কালুখালী কালিমন্দির সংস্কারের জন্য এই বরাদ্দ দেওয়া হয়।
ওই সময় বরাদ্দের টাকা গ্রহন করেন মন্দিরটির ভূয়া সভাপতি দুলাল মজুমদার ওরফে দুলাল ঠাকুর।
সম্প্রতি মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক রতন কুমার শর্মা এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য কালুখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।
রতন শর্মা জানায়, আমাদের দাবীর প্রেক্ষিতে ২০১৯-২০ অর্থ বছরে উপজেলা প্রশাসন টিআর প্রকল্প থেকে কালুখালী কালীমন্দির সংস্কারের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়। বিষয়টি জানতে পেরে দুলাল মজুমদার ওরফে দুলাল ঠাকুর ওই টাকা উত্তোলণ করে আত্মসাত করে। তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য না হয়েও এ কাজ করেন। পরে আমরা জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তিনি টাকা দিতে রাজী হন। কিন্তু আজ ৩ বছর অতিবাহিত হলেও তিনি টাকা দিচ্ছেন না।
রতন কুমার শর্মা সহ মন্দির পরিচালনা কমিটির সদস্যগন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































