কালুখালীতে ৭ কেজি গাঁজা, জাল টাকা, টাকা ছাপানোর মেশিনসহ ডিবি’র হাতে নান্নু মুন্সী –
- Update Time : ০৮:৪৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী থেকে বিপুল পরিমান গাঁজা, নগদ টাকা, জাল টাকা ও জাল টাকা ছাপানোর মেশিনসহ মোঃ নান্নু মুন্সী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। নান্নু জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মুন্সীর ছেলে। এ ঘটনায় বুধবার সকালে জেলা গোয়েন্দা শাখার এসআই নিজাম উদ্দিন মোল্লা বাদী হয়ে কালুখালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
জেলা গোয়েন্দা শাখার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের দিক নির্দেশনায় গত মঙ্গলবার বিকালে জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চর নারায়নপুর গ্রামের নান্নু মুন্সীর বাড়ীতে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
সে সময় ২ লাখ ২২ হাজার টাকা মূল্যের ৭ কেজি ৪ শত গ্রাম গাঁজা, গাঁজা মাপার ডিজিটাল মেশিন ১ টি, গাঁজা বিক্রির নগদ ৭৯ হাজার টাকা, জাল টাকা ৯০ হাজার, জাল টাকা ছাপানোর মেশিন এবং জাল টাকা ছাপানোর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে নান্নু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































