কালুখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন –
- Update Time : ০৯:৫৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯
- / ৮৬ Time View

ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ রবিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বিশ্ব স্বাস্থ্যদিবস উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কালুখালী রাজবাড়ী এর আয়োজনে “সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা” প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশাল একটি র্যালী বের হয়।
র্যালীতে সূর্যের হাসি নেটওয়ার্ক কালুখালী অংশ নেয়। র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্স এর আশপাশ রাস্তা পদক্ষিন করে র্যালী পরবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার। তিনি তার বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকল ডাক্তারদের জেনে বুঝে একজন রোগীর সম্পর্কে ঔষুধ লেখার সৎপরামর্শ প্রদান করেন। বিশেষ করে তিনি বলেন চিকিৎসা সেবায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশকে আরও অগ্রগতি সহকারে ডাক্তারদের চিন্তা চেতনা বা রিসার্চ করতে বলেন। রোগী দেখার ক্ষেত্রে সবাইকে যতœবান হতে বলেন। অন্যান্যের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার আবু জালাল, রতনদিয়া ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ এছাড়াও সেনেটারি ইন্সপেক্টর তালেবুর রহমান, ইপিআই টেকনোলজিস্ট শম্ভুনাথ দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক সুশীল রাহা, সিনিয়ার স্টাফ নার্স মল্লিকা বানু ও সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মঞ্জুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































