কালুখালীতে বিশ্ব শিশু দিবস পালিত –
- Update Time : ০৮:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
- / ৭০ Time View

আবু সাঈদ, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ইসলামি রিলিফ বাংলাদেশ এর আয়োজনে আলোচনা সভা, নৃত্য ও কবিতা আবৃতি প্রতিযোগী ও মেধাবী দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
কালুখালী সরকারী কলেজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো। এতে বিশেষ অতিথি হিসেবে ইসলামী রিলিফ বাংলাদেশের রাজবাড়ী ফিল্ড -এর প্রোগ্রাম অফিসার সুমি বিশ্বাস,কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা,সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুজিত কুমার নন্দী,অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































