কালুখালীতে বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করলেন জেলা প্রশাসক –
- Update Time : ১০:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
শারদীয় দূর্গোৎসব অষ্টমীতে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। এ বছরে উপজেলার ৭টি ইউনিয়নে ৫৩ টি পূজা মন্দিরে উৎসবমূখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা পালন করছেন।
আজ রবিবার সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী মালিয়াট মদন মোহন জিউর মন্দির পরিদর্শনকালে জেলা প্রশাসক দিলসাদ বেগম সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন, যার যার ধর্ম সে পালন করবে তাতে কোনো বাধা নেই। উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের শান্তিশঙ্খলার সাথে এ দূর্গোৎসব পালন করার পরামর্শ প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার মুশফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, ওসি (তদন্ত) সহিদুল ইসলাম এছাড়াও রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, মন্দিরের সভাপতি বাবু সুজিত সাহা, সাধারণ সম্পাদক সুবোধ সাহা ও পুরোহিত গোপাল গোস্বামী এবং প্রবোধ গোস্বামী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































