কালুখালীতে নারী উন্নয়ন মেলা উদ্বোধন –
- Update Time : ০৯:৫৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯
- / ৫৪ Time View

ফজলুল হক,রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেছেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম।
উদ্বোধনকালে তিনি সংক্ষিপ্ত এক আলোচনায় বলেন, আন্তর্জাতিক নারী দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং তাদের প্রতি সহমর্মিতা পোষণ নারী অধিকার বাস্তবায়নে সকলকে আন্তরিক হতে বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলা বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) তহমিদা খানম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ আজিজ, আওয়ামীলীগ নেতা মিয়া মাহমুদুল হাসান শাহীন, পল্লী নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মিন্টু, শান্তি উন্নয়ন মহিলা সমিতির পরিচালক কাদিজা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































