কালুখালীতে দিনব্যাপী শিক্ষা উৎসব-
- Update Time : ০৫:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
- / ৫৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইলে দিনব্যাপী শিক্ষা উৎসব হয়েছে। ১২টি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে এই উৎসব আয়োজন করা হয়। গত ৩০ মার্চ শনিবার সন্ধ্যায় এক্স একাডেমিয়ানস এসোসিয়েশনের আয়োজনে ইউনিয়নের মোহাম্মদ আলী একাডেমী প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়।
মোহাম্মদ আলী একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি জিন্নাতুন্নেসা মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির প্রধান সমন্ময়ক ডাঃ সান মোহাম্মদ ইরান, শাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মোহাম্মদ আলী একাডেমীর প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমূখ। এছাড়া এক্স একাডেমিয়ানস এসোসিয়েশনের সদস্য ও এলাকাবাসী এতে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ শিক্ষা উৎসবে কুইজ, বির্তক, শুদ্ধ বানান, দেশাত্মবোধক গান কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্যসহ বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আতথিরা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানটির শীর্ষ ২০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও অসচ্ছল ২০ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করে সংগঠনটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































