কালুখালীতে জলাতঙ্ক নির্মূলে এ.সি.এস ট্রেনিং অনুষ্ঠিত –
- Update Time : ০৭:৩৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
- / ৭৩ Time View

ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ মঙ্গলবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে উপজেলায় ব্যপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে উপজেলা এ.সি.এস ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, লোকাল ডগ ক্যাচার, এইচ আই, ইপিআই, এইচ আই, ঢাকা থেকে আগত এক্সপার্ট ডগ ক্যাচার ও ঢাকা থেকে আগত জিআইএস এর প্রতিনিধি ও কর্মকর্তাবৃন্দ এ ট্রেনিং এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার আবু জালাল। এছাড়াও স্বাস্থ্য পরিদর্শক সুশিল কুমার রাহা, এমডিডিভি সুপার ভাইজার ইমতিয়াজ উদ্দিন, সুশান্ত শীল প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বক্তাগন ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ কালুখালী উপজেলায় আগামী ১৩ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্থানে কুকুরের টিকা প্রদান করা হবে । এ টিকাদান কর্মসূচী চলাকালীন জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ সহ সকলকে সার্বিকভাবে অংশগ্রহণ ও সহযোগীতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































