কালুখালীতে কেকেএস ক্রীড়া উৎসব অনুষ্ঠিত-
- Update Time : ০৯:২০:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউ-েশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কেকেএস ক্রীড়া উৎসব-২০১৯ আয়োজন করা হয়েছে । তারই অংশ হিসেবে গতকাল শনিবার সকাল ১০টার দিকে রাজবাড়ীর কালুখালীতে অবস্থিত কেকেএস শিশু বিদ্যালয়ে “কেকেএস ক্রীড়া উৎসব” ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহনকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে ৮টি খেলায় অংশগ্রহন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিসহ শিক্ষকবৃন্দ ও কেকেএস এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটির পরিকল্পনাকারী ও আয়োজক কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম (রুমন)। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পঞ্চম দিনের কেকেএস ক্রীড়া উৎসব এর সমাপ্তি ঘোষনা করা হয়। কর্মসূচি সংগঠকের দায়িত্ব পালন করেন ফয়েজুল হক (কল্লোল)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































