কালুখালীতে অটোরিকশা উল্টে সিরাজগঞ্জের কৃষি শ্রমিক নিহত, আহত ২ –
- Update Time : ১০:৩৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দূর্ঘটনায় সরোয়ার হোসেন (৫৫) নামে একজন কৃষি শ্রমিক নিহত হয়েছে। নিহত সরোয়ার সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার বাণিয়াবহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে।
কালুখালীর বিকয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদের জানিয়েছেন, সিরাজগঞ্জ থেকে ধান ও পাট কাটা শ্রমিক এ অঞ্চলে এসে নিয়মিত ভাবেই কাজ করে। ওই সব শ্রমিকদের মধ্যে তিন জন বৃহস্পতিবার দুপুরের দিকে কালুখালীর সাওরাইল ইউনিয়নের বাহেরমোড়- নাদুরিয়া সড়ক দিয়ে ব্যাটারী চালিত অটো রিকশায় সিরাজগঞ্জের বাড়ীর উদ্দেশ্যে রওনা হন। ওই অটোরিকশাটি বাহেরমোড় বাজার সংলগ্ন এলাকায় পৌছতেই তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থালেই কৃষি শ্রমিক সরোয়ার হোসেন মারা যান এবং অপর দুইজ শ্রমিক আহত হন।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































